ফখরুল-রিজভীসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে বাস পোড়ানো মামলা
ঢাকা: রাজধানীর শিশুপার্কের সামনে বাস পোড়ানোয় উস্কানি দেয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিভজী, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সালা্হউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূঁইয়াসহ আরো কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার দুপুরে পুলিশ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৬ নেতাকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, বিরোধী জোটের অবরোধ কর্মসূচি চলাকালে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে একজন মারা যায়। আগুনে আহত হন আরো ১৮ জন।
